ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মাহিন্দা রাজাপাকসে

‘মুজিব চিরন্তন’ উৎসবে যোগদান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।


শনিবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে একই দিন সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীলংকার প্রধানমন্ত্রী।


শ্রদ্ধা নিবেদন শেষে জাদুঘর ঘুরে দেখেন রাজাপাকসে। পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑